রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আগামী সোম ও মঙ্গলবার হরতাল ডেকেছে বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। শনিবার (৫ মে) দুপুরে দুই সংগঠনের এক বৈঠক থেকে এই কর্মসূচি ডাকা হয়। তিন দফা দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
মাটিরাঙ্গায় অপহৃত তিন বাঙালির মুক্তি, শুক্রবার নানিয়ারচরের বেতছড়িতে হালমায় মাইক্রোবাস চালক সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতার এবং জেএসএস ও ইউপিডিএফসহ সশস্ত্র সংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে দু্ই দিন হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে। একই দাবিতে আগামীকাল রবিবার (৬ মে) তিন পার্বত্য জেলায় কালো পাতাকা মিছিল হবে।
বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সভাপতি জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন-
রাঙামাটিতে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার সিদ্ধান্ত আরও পরে: পুলিশ
পাহাড়ে আবারও আতঙ্ক
রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় ইউপিডিএফের পাঁচ সদস্য নিহত, গুলিবিদ্ধ ৯
শেষকৃত্যে যোগ দিতে গিয়ে লাশ হলেন তারা
'ইউপিডিএফ নেতাদের নির্দেশে লক্কোচ চাকমা হত্যা করে শক্তিমানকে'








