পরীক্ষার জন্য তাসফিয়ার ভিসেরা ঢাকায় পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০১৮, ১২:৩৫আপডেট : ০৭ মে ২০১৮, ১৪:৩২

তাসফিয়া আমিন স্কুলছাত্রী তাসফিয়া আমিনের মৃত্যুর কারণ জানতে পরীক্ষা করার জন্য তার ভিসেরা ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) তাসফিয়ার ভিসেরা ঢাকার মহাখালী ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশ সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) মো. জাহেদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাসফিয়া আমিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করে যাচ্ছি। তাসফিয়ার ভিসেরা ঢাকার মহাখালী ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে আমরা তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারবো।’

তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকাশ করার মতো উল্লেখযোগ্য কোনও অগ্রগতি নেই। আমরা কাজ করে যাচ্ছি।’

এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি। আমি একটা ফুটেজ নিচ্ছি। এখন কথা বলতে পারবো না।’

এর আগে, বুধবার (২ মে) সকালে নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে লাশটি দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের বলে শনাক্ত করে। তাসফিয়া নগরীর সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তাদের গ্রামের বাড়ি টেকনাফের ডেইলপাড়া এলাকায়। তাসফিয়া পরিবারের সঙ্গে নগরীর ওআর নিজাম আবাসিক এলাকার তিন নম্বর সড়কের কে আর এস ভবনে থাকতেন। এর আগে ঘটনার আগের দিন মঙ্গলবার (১ মে) সন্ধ্যায় তাসফিয়া তার ছেলে বন্ধু আদনানের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

এ ঘটনায় পুলিশ বুধবার রাতে তাসফিয়ার ছেলে বন্ধু আদনানকে আটক করে। পরে বৃহস্পতিবার (৩ মে) দুপুরে এ ঘটনায় তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন থানায় হত্যা মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

এ ঘটনায় আদনানকে প্রধান আসামি করে ছয়জনের নামে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অপর আসামিরা হলেন সোহেল (১৭), শওকত মিরাজ (১৭), আসিফ মিজান (১৭), ইমতিয়াজ ইকরাম (১৭),  সুলতান (২৪) ও ফিরোজ (৩০)। গত ছয় দিনে পুলিশ অপর ৫ আসামির একজনকেও গ্রেফতার করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার (৩ মে) আদনানকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। গতকাল রবিবার (৬ মে) শুনানি শেষে আদালত রিমান্ডের অনুমতি না দিয়ে আদনানকে গাজীপুর কিশোর উন্নয়নের কেন্দ্রের তত্ত্বাবধায়কের সামনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। আদনানের বয়স ১৮ বছরের কম হওয়ায় বিচারক তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেননি।

/এসএসএ/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি