রাঙামাটিতে ছয় খুন: ১১৮ জনের নামে থানায় অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১৬:৫১আপডেট : ০৯ মে ২০১৮, ১৬:৫১

রাঙ্গামাটি

রাঙামাটির নানিয়ার চরে ২৪ ঘণ্টার ব্যবধানে ছয় খুনের ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। ১১৮ নাম উল্লেখ করে নানিয়ারচর থানায় অভিযোগ দুটি দায়ের করেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার দেহরক্ষী রুপম চাকমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পক্ষ থেকে অর্চিন চাকমা।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পক্ষ থেকে দায়ের করা অভিযোগে ৭২ জনকে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) পক্ষ থেকে ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের অন্যতম সদস্য লিটন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আমার দলের পক্ষ থেকে অর্চিন চাকমা বাদী হয়ে ইউপিডিএফ এর নেতা প্রসীত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমার নাম উল্লেখ করে ৭২ জনের নামে অভিযোগ দায়ের করেছেন।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সহ-সম্পাদক প্রশান্ত চাকমা ‘আহত রুপম চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় অভিযোগ দায়ের করেছেন।’

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘থানায় দুটি অভিযোগ দিয়ে গেছেন। তবে তা এখনো নথিভুক্ত করা হয়নি।’

উল্লেখ্য, গত ৩ মে  বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। উপজেলা চেয়রম্যান শক্তিমান চাকমা শেষকৃত্যে যোগ দিতে গিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(গণতান্ত্রিক)গ্রুপের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচ জন নিহত হন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম