খুলনা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার খালেকের

খুলনা প্রতিনিধি
১০ মে ২০১৮, ২০:২৩আপডেট : ১০ মে ২০১৮, ২০:৩৩

প্রচারণায় তালুকদার আব্দুল খালেক (ছবি- প্রতিনিধি)

মেয়র নির্বাচিত হলে খুলনা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করবেন বলে অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার (১০ মে) সকালে নগরীর প্রাণকেন্দ্রে নির্বাচনি প্রচারকালে তিনি এ অঙ্গীকার করেন।

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করবো। এতে এটি একটি সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠান হয়ে উঠবে। নগরীর উন্নয়নে দলমত নির্বিশেষে সমাজের অভিজ্ঞ ও বিশিষ্টজনদের পরামর্শ নেবো। নগর উন্নয়ন কাজের মান বজায় রাখতে আমি নিজে সরেজমিনে উপস্থিত থাকবো।’

সকাল পৌনে ১০টায় নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তালুকদার আব্দুল খালেক। এরপর তিনি বাংলাদেশ ব্যাংক, শিশু হাসপাতাল, জেলা প্রশাসন, জেলা পরিষদ, আইনজীবী সমিতি, রেজিস্ট্রি অফিস, টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী