হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০১৮, ০৯:০৭আপডেট : ১৫ মে ২০১৮, ১৪:০০

দুর্ঘটনায় আক্রান্ত বাস হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও পাঁচ জন। মঙ্গলবার (১৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তালুককান্দি গ্রামের ফজলুর রহমানের ছেলে বাস চালক ফরহাদ মিয়া (৫০), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুর রহমান (৪০), চাপাইনবাগঞ্জ জেলা সদরের জিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে শ্যামল সরকার (৪০)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনায় আক্রান্ত ট্রাক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ছয় জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়। 

ওসি জসিম উদ্দিন জানান, ‘নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।’

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম