খুলনার নগরপিতা তালুকদার খালেক

মো. হেদায়েৎ হোসেন, এস এম সামছুর রহমান ও মো. আসাদুজ্জামান, খুলনা থেকে
১৬ মে ২০১৮, ০২:৫২আপডেট : ১৬ মে ২০১৮, ০৩:১৯

তালকুদার আব্দুল খালেক
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৬৫ হাজার ৬০০ ভোটের বড় ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ঘোষিত ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৬টির ফলাফলে খালেকের প্রাপ্ত ভোট ১ লাখ ৭৪ হাজার ৮৫১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

এই নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী এস. এম. শফিকুর রহমান পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্রভিত্তিক বেসরকারি এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।

ইউনুচ আলী জানান, তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীকে লড়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তালুকদার আবদুল খালেক বলেন, ‘বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করায় খুলনাবাসীকে ধন্যবাদ জানাই। এটি উন্নয়নের বিজয় হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আমি খুলনার উন্নয়ন করে যেতে চাই।’ একইসঙ্গে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে মেয়র পদে নির্বাচন করতে আদেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ে গেলে সেখানেও তাকে আনন্দে উৎফুল্ল নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

ফলাফল ঘোষণা এদিকে, বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘জালিয়াতি, কারচুপি, ভোট ডাকাতির ফলাফল খুলনাবাসী মেনে নেবে না। নির্বাচন নিয়ে খেলা করার দরকার ছিল না। এ নির্বাচন না হলে তো সমস্যা ছিল না।’

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এ ধরনের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। তারা চর দখলের মতো ভোট কেন্দ্রও দখল করে নেয়।’

মঞ্জু বলেন, ‘পুলিশের সামনে নৌকার লোকজন কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মেরেছে। ধরাও পড়েছে। অথচ তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচন কমিশনের লোকজনও এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

ফল ঘোষণার চিত্র মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় মহানগরীর ভোটকেন্দ্রগুলোয় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ২৮৯ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের ভোটাররা প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১৫৬১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়েছে। এবারের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন এবং নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

আরও পড়ুন: 

কারচুপির নির্বাচনের কারণে গণতন্ত্র আরও সংকটে পড়বে: মঞ্জু

মঞ্জুকে পাশে নেবেন খালেক

 

/এমএ/এনআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম