কারচুপির নির্বাচনের কারণে গণতন্ত্র আরও সংকটে পড়বে: মঞ্জু

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০১৮, ০১:৪৮আপডেট : ১৬ মে ২০১৮, ০১:৫২

নজরুল ইসলাম মঞ্জু কারচুপির নির্বাচনের কারণে গণতন্ত্র আরও সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি)  নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘জালিয়াতি, কারচুপি, ভোট ডাকাতির ফলাফল খুলনাবাসী মেনে নেবে না। নির্বাচন নিয়ে খেলা করার দরকার ছিল না। এ নির্বাচন না হলে তো সমস্যা ছিল না।’

মঙ্গলবার (১৬ মে) রাতে এশার নামাজ শেষে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এ ধরনের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। তারা চর দখলের মতো ভোট কেন্দ্রও দখল করে নেয়।’

মঞ্জু বলেন, ‘পুলিশের সামনে নৌকার লোকজন কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মেরেছে। ধরাও পড়েছে। অথচ তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচন কমিশনের লোকজনও এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত