মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১৯:১০আপডেট : ২৮ মে ২০১৮, ১৯:১৩

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মৌলভীবাজার পৌর শহরের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরেক শিশু। সোমবার (২৮ মে) দুপুরের দিকে পৌর শহরের সুলতানপুর এলাকার মীরের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার মেয়ে অঞ্জনা আক্তার (৭) ও একই থানাধীন বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)। আহত হয়েছে আয়েশা আক্তার (৮) নামে এক শিশু।
নিহত দুইজনের পরিবার সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে ভাড়া থাকতো। তারা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলাধুলা করছিল। এসময় তারা পানিতে গোসলের জন্য নামলে তিনজনই সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামে এক যুবক আয়েশাকে পানি থেকে উদ্ধার করে। এসময় আরও দুজনকে পানিতে ডুবে আছে দেখতে পান তিনি। পরে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শক শিলা বেগম এ তথ্য জানিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী