মোহনগঞ্জে নির্মাণাধীন ব্রিজের পিলার ভেঙে নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ০৫:৩৭আপডেট : ০৬ জুন ২০১৮, ০৫:৩৮

নেত্রকোনা নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীর ওপর নির্মাণাধীন সংযোগ সেতুর পাইলিং পিলার ভেঙে পড়ে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ জুন) বিকালে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাইকুরা গ্রামে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা পাইকুড়া গ্রামের হবি মিয়ার ছেলে তামিম (৭) ও শেরপুর জেলার নকলা উপজেলার রিফাত (১৮)।

ওসি আনসারী জিন্নত আলী জানান, বিকালে তামিম ধলাই নদীতে গোসল করছিল। এসময় নির্মাণাধীন ব্রিজের পিলার ভেঙে পড়ে গিয়ে তার মাথায় লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। একই পিলারের আঘাতে নির্মাণ শ্রমিক রিফাত গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম বলেন, ‘স্থানীয় আবুল কালাম আজাদ ঠিকাদার কাজটি করছেন। এটি সম্পূর্ণ ঠিকাদারের দায়িত্ব। এলজিইডির কিছু না। এটি উনার ব্যাপার। ক্ষতিপূরণ দিতে হলে উনি দেবেন।’

গত ডিসেম্বরে ধলাই নদীর ওপর পাইকুরা জইনপুর গ্রামের ৬৩ মিটার দৈর্ঘ্য সংযোগ ব্রিজটির কাজ শুরু হয়। কাজের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হবে  বলে ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম জানান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি