চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১১:৫০আপডেট : ২১ জুন ২০১৮, ১২:৪৫

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলক্রসিংয়ের অদূরে একটি আখক্ষেত থেকে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয়ের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় উপজেলার দর্শনা পৌর শহরের শান্তিপাড়া মহল্লার বাচ্চু মিয়ার ছেলে। স্বজনরা জানান, গত ১৯ জুন সন্ধ্যা ৭টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আখক্ষেতে গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হৃদয়ের বাবা বাচ্চু মিয়া বলেন, ‘গত ১৯ জুন মঙ্গলবার সন্ধ্যায় ৬/৭ জন বাড়িতে এসে হৃদয়কে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি।’

দামুড়হুদা থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, ‘নিহত হৃদয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে কোন্দলের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।’

আরও পড়ুন- ইন্সপেক্টর হেলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, দাবি স্ত্রীর

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী