ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা

গাজীপুর প্রতিনিধি
২৬ জুন ২০১৮, ১০:৫১আপডেট : ২৬ জুন ২০১৮, ১০:৫৭

মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট চলছে গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ড এর মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে। মোট দুই হাজার ৫৬২ ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন। ভোটাররা জানিয়েছেন, ভোট দিতে কিছুটা দেরি হলেও তারা পদ্ধতিতে খুশি।  

মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার রীনা রহমান জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। টেকপাড়া মারিয়ালী এলাকার আব্দুল জলিল (৬৫) ও স্ত্রী রেহেনা আক্তার (৫৫) জানান, জীবনে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে তাদের। রেহেনা আক্তার বলেন, ‘আমিও স্বামীর সঙ্গে ভোট দিতে এসেছি। এই পদ্ধতিতে ভোট নেওয়ায় একটু দেরি হলেও সিস্টেমটা ভালো লাগছে। আমার মনে হয় এই পদ্ধতিতে ভোট চললে সবাই খুশিই হবে।’ ২৬ নং ওয়ার্ড এর মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

তবে একই কেন্দ্রের আরেক ভোটার প্রফেসর কফিল উদ্দিন বলেন, ‘আমি ভোট দিতে গেছি। আমার ভোট নাকি দেওয়া হয়ে গেছে। বাড়ি থেকে আশা নিয়ে আসলাম জীবনে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেব। আমার সে আশা পূরণ হলো না। এখন কী আর করা। বাড়ি চলে যাই।’ ২৬ নং ওয়ার্ড এর মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

প্রিজাইডিং অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘ভোটাররা কোনও প্রকার ঝামেলা ছাড়াই ভোট দিতে পারছে। একটু দেরি হলেও ভোটাররা এ পদ্ধতিতে ভোট দেওয়ায় খুশি।’ তবে একজনের ভোট আরেকজন দিয়ে চলে গেছে এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এরকম কিছু ঘটেছে বলে শুনিনি।’

আরও পড়ুন- 

গাজীপুরে ভোটের লড়াই চলছে

জনগণেই আস্থা হাসান ও জাহাঙ্গীরের

গাজীপুর সিটি নির্বাচনে যত নিষেধাজ্ঞা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম