গাজীপুরের রাস্তায় যানবাহন কম, নেই যানজট

রায়হানুল ইসলাম আকন্দ,গাজীপুর
২৬ জুন ২০১৮, ১১:১৩আপডেট : ২৬ জুন ২০১৮, ১১:২৪

গাজীপুরের রাস্তায়ন যানবাহন কম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগরের অধিকাংশ রাস্তায় খুব একটা যানবাহন চলাচল করছে না। ফলে কিছুটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। তবে নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় রাস্তায় খুব মানুষও নেই। যানবাহন কম থাকায় থাকায় রাস্তায় যানজটও নেই।    

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতো আজ মহানগরের রাজপথে দেখা মেলেনি ইজিবাইকের। অনেকেই দাঁড়িয়ে আছেন যানবাহনের জন্য।

রাস্তায় যানবাহন কম নগরীর শিববাড়ী মোড়ে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শিক্ষিকা মমতাজ বেগম জানান, তিনি যাবেন চান্দনা চৌরাস্তা এলাকায়। প্রায় আধা ঘণ্টা ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু রিকশা পাচ্ছেন না। দু-একটি রিকশা আসলেও তাতে যাত্রী রয়েছে।

জয়দেবপুর বাজার থেকে রাজবাড়ী এলাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন কেয়া খাতুন। তিনি জানান, যানবাহনের অপেক্ষায় অনেক সময় দাঁড়িয়ে থেকে না পেয়ে বাসায় ফিরে যাচ্ছি।

রাস্তায় যানবাহন কম অটোচালক জাহাঙ্গীর আলম জানান, ভোট দিতে গেছেন অনেকে। তাই তিনি অটো নিয়ে রেব হননি। অনেকে আবার আজ ছুটি মনে করে যাত্রী পাবেন না ভেবে রিকশা নিয়ে বের হননি।

মহানগরের রাজবাড়ী এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন জানান, শিববাড়ী মোড় থেকে জোড়পুকুর পাড় মোড় পর্যন্ত যানজট লেগে থাকতো। দুই কিলোমিটার এ সড়ক পার হতে সময় লাগতো এক ঘণ্টা। আজ সেই যানজট নেই। তাই রাস্তায় হাঁটতেও ভালো লাগছে। মনে হচ্ছে ঈদের ছুটিতে সব শ্রেণি পেশার লোক শহর ছেড়েছে। রাস্তায়ন যানবাহন কম গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আফরোজা আক্তার বলেন, ‘আমার বাসা ছায়াবিথী থেকে কর্মস্থলে যেতে পৌনে এক ঘণ্টা সময় লাগে। আজ সেই রাস্তা খুব কম সময়ে পার হয়েছেন।’

মহানগরের একটি পোশাক কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘গাজীপুর মহানগরের রেলক্রসিং পার হতে সময় লাগতো এক ঘণ্টা। আজ রেল আসা-যাওয়া করলেও যানজট নেই। এভাবে যদি প্রতিদিন যানজট ছাড়া শহরের রাস্তা ফাঁকা থাকতো তাহলে নগরবাসী তাদের নির্বাচিত প্রার্থীকে মনে রাখতো।’

আরও পড়ুন:

জনগণেই আস্থা হাসান ও জাহাঙ্গীরের

জনগণের রায় মেনে নিতে প্রস্তুত: জাহাঙ্গীর আলম

গাজীপুরে ভোটের লড়াই শুরু

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম