নিখোঁজের ২০ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ০৪:৪২আপডেট : ২৭ জুন ২০১৮, ০৪:৪৩

ফরিদপুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার স্কুলছাত্র অন্তরের অর্ধ গলিত লাশ নিখোঁজের ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো.জাকির হোসেন খান জানান, নগরকান্দা উপজেলার পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে মাটি চাপা দেওয়া লাশটি উদ্ধার করা হয়। অন্তর অপহরণ মামলার আসামি মাহাবুব আলমকে গেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেখানো জায়গা থেকেই অন্তরের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ৮ জুন অপহরণের পর ওই রাতেই গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধে অন্তরকে হত্যা করা হয়। পরে পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশে মাটিতে পুতে রাখা হয়।

গত ৭ জুন তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় অন্তর। সে তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বর।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি