সিলেটে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীর দণ্ড

সিলেট প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ১৪:০৩আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৪:০৯

ভ্রাম্যমাণ আদালত সিলেট নগরের কোতোয়ালি থানা এলাকায় র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার (৬ জুলাই) রাতে র‌্যাব-৯ এএসপি নাহিদ হাসান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শনিবার (৭ জুলাই) র‌্যাব-৯ এর সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসতুনপুর গ্রামের মৃত মাওলা মিযার ছেলে তাজুল ইসলামকে (৩৫) ৩০ দিনের কারাদণ্ড, চাঁদপুর জেলার যারস্তি থানার হুতার গ্রামের আব্দুল হকের ছেলে আবুল কালামকে (৪৫) ৪৫ দিনের কারাদণ্ড, নরসিংদী জেলার নবীপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে  জাহাঙ্গীরকে (৪৫) ১৫ দিনের কারাদণ্ড, দক্ষিণ সুরমার রশিদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মুক্তার হোসেনকে (৩৫) ২০ দিনের কারাদণ্ড, নেত্রকোনা জেলার খাইল্যাজুড়ি থানার জগন্নাথপুর গ্রামের মৃত জবর আলীর ছেলে রুবেল মিয়াকে (৪৫) ১৫ দিনের কারাদণ্ড, বিশ্বনাথের লামাকাজী গ্রামের মৃত মিহরাব আলীর ছেলে  মতিন মিয়াকে (৩০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও মাদক সেবনের অপরাধে রাহুল তালুকদারকে (২০) ৫০০ টাকা, রায়হানকে (২২) দুই হাজার, আব্দুস শুকুরকে (৫৫) ১৫শ টাকা, কাইয়ুমকে (৩২) ১ হাজার টাকা, রুবেলকে (২৪) দুই হাজার টাকা জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান জানান, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের দায়ে ছয় জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড ও পাঁচ জনকে অর্থদণ্ড প্রদান করে।

দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জের ঈদগাহ বাজার থেকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফারুক আহমদকে (৩৩) গ্রেফতার করেছে। সে জকিগঞ্জের পশ্চিম লোহার মহল গ্রামের নুরুদ্দিনের ছেলে। শনিবার (৭ জুলাই) সকালে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। 

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ফারুক আহমদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফারুককে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন- ঘুষ নেওয়ার সময় আটক রেলওয়ের প্রকৌশলী আদালতে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম