লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ০৮:০৮আপডেট : ১১ জুলাই ২০১৮, ০৮:২৬

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে ‘বন্দুকযুদ্ধে’ মো. সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রায়পুর-চাঁদপুর সড়কের সিংয়েরপুলে ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হন। রায়পুর থানার ওসি আজিজুর রহমান এই তথ্য জানান।

ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা ও তিনশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘মঙ্গলবার (১০ জুলাই) বিকালে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত ২২ মামলার পলাতক আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী রাত ৩টায় রায়পুর-চাঁদপুর সড়কের সিংয়ের পুল এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। তখন সোহেলের সহযোগীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তার সহযোগীদের গুলিতে আহত হয়।পুলিশ গুলিবিদ্ধ আহত সোহেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’

ওসি জানান, এ সময় এসআই মোতাহার ও এসআই গোলাম মোস্তফা আহত হন। তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সোহেলের বিরুদ্ধে রায়পুর ও চাঁদপুরের হাইমচরসহ অন্যান্য থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলা রয়েছে।

সোহেল দেনায়েতপুর গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী