চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুলাই ২০১৮, ১৩:১৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৩:৪৮

নিহত মা-মেয়ে চট্টগ্রামে নিজ বাড়ির পানির ট্যাংক থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার (১৫ জুলাই) রাতে নিহত মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান খুলশী থানায় মামলাটি করেন। খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাছির উদ্দিন একথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই নারীর এক আত্মীয়সহ দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

রবিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ নগরীর খুলশী থানার আমবাগান আটার মিল এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে মা মনোয়ারা বেগম (৯৫) এবং তার মেয়ে মেহেরুন্নেসা বেগমের (৬৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, মাকে শ্বাসরোধে এবং মেয়েকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কাউকে নাম উল্লেখ করে আসামি করা হয়নি।’

তিনি আর বলেন, ‘নিহত মেহেরুন্নেসার নামে থাকা জায়গাসহ চারতলা ভবনটি দখলে নেওয়ার জন্য মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত মেহেরুন্নেসার মেজো বোনের ছেলে মুশফিকুর রহমান এবং তার দোকানের কর্মচারী ইমনকে আটক করা হয়েছে। থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের