শাহ আমানতে এক কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুলাই ২০১৮, ১৫:৪৯আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৫:৫০

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এক কেজি ১৭০ গ্রাম স্বর্ণসহ সংযুক্ত আরব আমিরাতের সারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার এক যাত্রীকে গ্রেফতার করেছেন কাস্টমসের কর্মকর্তারা। বুধবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম কাস্টমস এর উপকমিশনার বেল্লাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার হওয়া যাত্রীর নাম রমজান আলী (২৮)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

বেল্লাল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার যাত্রী পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে এই স্বর্ণ নিয়ে আসেন। বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল হয়ে হেঁটে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে তার পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আরও পড়ুন- কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতি পেলে দায় সরকারের: অর্থ প্রতিমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের