দেশে মাছ উৎপাদনে খুলনা ষষ্ঠ

খুলনা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ০৯:১৭আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৯:৪৩

খুলনায় মৎস্য সপ্তাহ বিষয়ক মতবিনিময় সভা দেশে মাছ উৎপাদনে খুলনা ষষ্ঠ বৃহত্তর জেলা। ২০১৭ সালে প্রায় ৫২ হাজার  মেট্রিক টন মাছের চাহিদার বিপরীতে এই জেলায় প্রায় ৯৬ হাজার মেট্রিক টন মাছ ও চিংড়ি উৎপাদন হয়। যা আগের বছরের তুলনায় চার দশমিক পাঁচ শতাংশ বেশি। অতিরিক্ত প্রায় ৪৫ হাজার মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ছাইদ বুধবার এসব তথ্য জানান।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, খুলনায় মাছ উৎপাদনে অবদান রাখেন প্রায় ৬৩ হাজার  মৎস্য চাষি, হ্যাচারি মালিক, মৎস্য ব্যবসায়ী এবং ৪০ হাজার মৎস্যজীবী।

তিনি আরও জানান, ২০১৭-১৮ অর্থ বছরে জেলার বিভিন্ন উম্মুক্ত জলাশয় প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে প্রায় ২৯ মেট্রিক টন জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যা থেকে ১৪৮ মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদন হবে। এই মাছ এলাকার পাঁচ হাজার সুফলভোগীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় খুলনা শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, পরে বর্ণাঢ্য রালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়ে সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- বাগেরহাটে বিলুপ্তির পথে ৪৯ প্রজাতির মাছ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম