বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ১

বরগুনা প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১৭:০৬আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৭:০৬

ট্রলার ডুবি ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজের ঘটনায় ১৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি। ভাই ভাই নামের একটি ট্রলারের সহযোগিতায় নিখোঁজ জেলেদের উদ্ধার করা হয়।

এখনও নিখোঁজ থাকা জেলের নাম আমির হোসেন।তিনি ওই ট্রলারের বাবুর্চির কাজ করতেন।

শনিবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক মাছ ধরার ট্রলার উদ্ধার অভিযান চালায়। পরে ভাই ভাই ট্রলারের নান্না মাঝি জেলেদের উদ্ধার করে।
নিখোঁজ জেলের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন-

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৭ জেলে নিখোঁজ

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী