বরিশালে বিপুল ভোটে জয়ী সাদিক আব্দুল্লাহ

আনিসুর রহমান স্বপন ও এস এম সামছুর রহমান, বরিশাল থেকে
৩১ জুলাই ২০১৮, ০০:৩৭আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০১:০৪

সাদিক আব্দুল্লাহ (ছবি: সংগৃহীত) বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১০৭টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া ফলে বিপুল ভোটে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। সোমবার (৩০ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এই ফল ঘোষণা করেন।
এ নির্বাচনে অন্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৬৯৬ ভোট,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ৪২৩ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রীক দলের ( বাসদ) প্রার্থী মনীষা চক্রবর্তী (মই) পেয়েছেন ১ হাজার ৯১৭ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ (কাস্তে) পেয়েছেন ২৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু (হরিণ) ৮১ ভোট পেয়েছেন।
এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৫টি কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বাতিল কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৮৭ জন। ভোট কাস্ট হয়েছে ৫৫ শতাংশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম