দল-মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন: আরিফ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১৪:২২আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৫:০১

আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পথে থাকা বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে দল-মত নির্বিশেষে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে যেভাবে আমাকে ভোট দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি জনগণের কাছে যা ওয়াদা করেছি তা পূরণ করতে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন।’

মঙ্গলবার (৩১ জুলাই) শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারত করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘পাক-ভারত উপমহাদেশের শিরোমণি শাহাজালালের ভূমি এই সিলেটের কাছে আমি কৃতজ্ঞ। এই বিজয় আমার কিংবা দলের নয়, এই বিজয় সিলেট নগরবাসীর।’

সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এর ফলে কামরানের চেয়ে ৪ হাজার ৬শ’ ২৬ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন তিনি। যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন সেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭।

/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি