হেলমেট বিতরণ করলো পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৭:৫২আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৭:৫৯

লক্ষ্মীপুরে হেলমেট বিতরণ করলো পুলিশ লক্ষ্মীপুরে পুলিশ সুপারের উদ্যোগে মোটরসাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ও তৃতীয়দিন আজ মঙ্গলবার লক্ষ্মীপুর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চেকেপোস্টে  পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনের নেতৃত্বে এসব হেলমেট বিতরণ করা হয়।  যেসব মোটরসাইকেল আরোহীদের লাইসেন্স আছে কিন্তু হেলমেট নেই তারাই এসব হেলমেট পেয়েছেন।

মোটরসাইকেল আরোহীদের মধ্যে হেলমেট পরার সচেতনতা বৃদ্ধির জন্য এ  প্রতীকী কার্যক্রম শুরু করা হয়। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের নিজস্ব র্অথায়নে এ হেলমেট কার্যক্রম পরিচালনা করা। লক্ষ্মীপুরে হেলমেট বিতরণ করলো পুলিশ

লক্ষ্মীপুরে ট্রাফিক ইন্সপেক্টর মামুন আল আমিন জানান, ‘পুলিশ সুপার যখন উপস্থিত ছিলেন শুধু সেই সময়ে কলেজ ছাত্র  ও বয়স্ক ব্যাক্তিসহ দুই দিন ৩২টি হেলমেট দেওয়া হয়। আমাদের পক্ষে তো আর সবাইকে হেলমেট দেওয়া সম্ভব না। সচেতনতা তৈরির জন্যই এ প্রতীকী হেলমেট বিতরণ।’

লক্ষ্মীপুরের  পুলিশ সুপার আ স ম মাহতাব  উদ্দিন জানান, ‘মোটরসাইকেল আরোহীদের মধ্যে হেলমেট পরার সচেতনতা  বৃদ্ধির জন্য  আমার ব্যাক্তিগত তহবিল থেকে গতকাল ১৬টা এবং আজ ১২টা হেলমেট বিতরণ করা হয়েছে। যাদের ড্রাইভিং লাইসেন্স  ও গাড়ির কাগজপত্র  আছে কিন্তু মাথায় হেলমেট নেই, এদের মধ্যে থেকে তরুণ ও বয়স্ক ব্যাক্তিদের  প্রতীকী হেলমেট বিতরণ করা হয়েছে। যাতে হেলমেট পরতে মোটরসাইকেল আরোহী উদ্ধুদ্ধ  করা।’ লক্ষ্মীপুরে হেলমেট বিতরণ করলো পুলিশ

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মামুন আল আমিন।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে অভিযানে যাদের কাজপত্র নেই তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মামলা ও জরিমানা করা করা হয়েছে। গত দুই দিনে লক্ষ্মীপুর জেলায় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৬৫টি মামলা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রাজশাহীতে ট্রাফিক সপ্তাহে যানবাহনের কাগজ যাচাইয়ে রাস্তায় শিক্ষার্থীরা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম