রাজশাহীতে ট্রাফিক সপ্তাহে যানবাহনের কাগজ যাচাইয়ে রাস্তায় শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৬:৫৯

রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ পালন সাত দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে পুলিশের পাশাপাশি গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের যানবাহনের কাগজপত্র যাচাই করতে দেখা যায়। রোভার স্কাউটের শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র নিয়ে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে দিচ্ছেন। এসময় ওই পুলিশ কর্মকর্তা কাগজপত্র ঠিক আছে কিনা দেখছেন।

রবিবার (৬ আগস্ট) সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্ট গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের ট্রাফিক পুলিশকে সাহায্য করতে দেখা যায়। বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সাত দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী মেট্রোপলিন পুলিশ (আরএমপি) কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম।

কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘অন্যমনস্ক হয়ে বা মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় হাঁটবেন না বা রাস্তা অতিক্রম করবেন না। বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুদের রাস্তায় পার হতে সাহায্য করুন। অপ্রাপ্তবয়স্ক কেউ যানবাহন চলাবেন না।’

তিনি আরও বলেন, ‘সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বর্তমানে নগরীর বিভিন্ন পয়েন্ট গাড়ির কাগজ, চালকের লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র দেখা হবে। এগুলো না থাকলে মামলা দেওয়া হবে। এই সপ্তাহ সফল করতে সকলের সাহয্য সহযোগিতা কামনা করেন তিনি।

আরএমপি ট্রাফিক বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিসি ট্রাফিক অনিবার্ণ চাকমা, এসি ট্রাফিক ইফতে খায়ের আলম, ডিসি কাশিয়াডাঙ্গা জয়নুল আবেদিন, ডিসি ডিবি আলমগীর হোসেন ও বোয়ালিয়া থানার সহকারী পুলিশ কমিশনার একরামুল প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের