বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে আদিবাসী দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১৩:১১আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৩:১৭

রাঙামাটিতে আদিবাসী দিবস পালিত ‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর, প্রতিরোধের সংগ্রাম’ এই স্লোগানে রাঙামাটিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। রাঙামাটিতে আদিবাসী দিবস পালিত

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে পৌরসভা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রাঙামাটিতে আদিবাসী দিবস পালিত

আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এতে উপস্থিত ছিলেন সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসাধারণ সম্পাদক থোয়াই অং মারমা, আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, আদিবাসী ফোরামের রাঙামাটি অঞ্চলের আহ্বায়ক ইন্টু মনি চাকমা। রাঙামাটিতে আদিবাসী দিবস পালিত

প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘আদিবাসী হিসেবে বেঁচে থাকার স্বীকৃতি সরকারকে দিতে হবে। দিন দিন আদিবাসীরা ভূমি হারাচ্ছে, তারা বাস্তুচুত হচ্ছে। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি হলেও আজও তার বাস্তবায়ন হচ্ছে না। শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আগামী বছর রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালন করা হবে এই আশা করছি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের