মুন্সীগঞ্জে ১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ১০:২৩আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১০:২৯

বন্দুকযুদ্ধ মুন্সীগঞ্জের লৌহজংয়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি মকবুল হোসেন (৩৬) নিহত হয়েছেন।  তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে র‍্যাব দাবি করেছে। এ সময় আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য। র‍্যাব ১১ সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত র‍্যাব সদস্যদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি মোবাইল, ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবব ১১ সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম জানান, লৌহজং উপজেলার কুমাড়ভোগ পদ্মা সেতু পুনর্বাসন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে শুক্রবার (১০ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে র‍্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদকব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় ঘটে। এ সময় ৪-৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিহত মকবুলের নামে লৌহজং থানায় ১২টির মতো মামলা রয়েছে। তিনি জামিনে মুক্ত ছিলেন।

আরও পড়ুন- যেভাবে দুর্ধর্ষ জঙ্গি হয়ে ওঠে ‘বোমা মিজান’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী