আরিফকে সহযোগিতার আশ্বাস কামরানের

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ২১:৩১আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২২:১৯

আরিফুল হক চৌধুরী ও বদর উদ্দিন আহমেদ কামরান (ফাইল ছবি)

সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরীর কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট গণনা শেষে আঞ্চলিক নির্বাচনি কার্যালয় থেকে আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করার পর শনিবার (১১ আগস্ট) সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় কামরান এ আশ্বাস দেন।

শনিবার বিকালে সিলেট সিটি করপোরেশনের স্থগিত হওয়া ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী স্থগিত হওয়া দুই কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘আরিফুল হক চৌধুরীর কাজে আমার সহযোগিতা থাকবে। আমরা সব ভেদাভেদ ভুলে ভবিষৎ প্রজন্মের জন্য সুন্দর সিলেট নির্মাণে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘সিলেটে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। অতীতে যেমন নগরবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতে এই নগরবাসীর পাশে থেকে বাকি জীবন কাটাতে চাই।’

এর আগে শনিবার বিকালে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি জানান, ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন এক হাজার ৪৪ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন একশ’ ৭৩ ভোট। ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৫৩ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন তিনশ’ ৫৪ ভোট।

তিনি আরও জানান, গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ২২১ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার চারশ’ ৬টি। এ কেন্দ্রে বাতিল হয়েছে ৬৭টি ভোট। হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ৫৬৬ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার ৪৫৬টি এবং বাতিল হয়েছে ৫০টি ভোট।

আলীমুজ্জামানজানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো নগরপিতা নির্বাচিত হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। মোট ১৩৪টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুসারে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

আরও পড়ুন–

এক কেন্দ্রের ভোটেই জিতে গেলেন আরিফ

স্থগিত দুই কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়ী আরিফ

দ্বিতীয়বারের মতো সিলেটের নগরপিতা আরিফ

 

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান