এমপি’র উদ্যোগে শোক দিবসে চার লাখ লোকের ভোজের প্রস্তুতি, ২০৭টি গরু বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১৭:৫২আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৯:৩৫

এমপি’র উদ্যোগে শোক দিবসে চার লাখ লোকের ভোজের প্রস্তুতি নোয়াখালীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে চার লক্ষাধিক লোকের জন্য ভোজের আয়োজন করা হচ্ছে। জেলার চারটি উপজেলার তিনশ স্থানে এই ভোজ হবে। এমপি’র উদ্যোগে শোক দিবসে চার লাখ লোকের ভোজের প্রস্তুতি

আজ সোমবার (১৩ আগস্ট) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা শিল্পকলা একাডেমি মাঠে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নেতাকর্মীদের কাছে সংশ্লিষ্ট ইউনিয়নের ভোজের জন্য ২০৭টি গরু বিতরণ করেন। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের ভোজের  জন্য ১৫টি মন্দিরের প্রতিনিধিদের মাঝে নগদ ১৫ লাখ টাকা বিতরণ করেন।  এমপি’র উদ্যোগে শোক দিবসে চার লাখ লোকের ভোজের প্রস্তুতি

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনেছেন। যার কারণে আমি সাধারণ ঘরে জন্ম নিয়েও জনগণের ভোটে এমপি হয়েছি। দেশ স্বাধীন না হলে কিছুই হতাম না। তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও আমি এই আয়োজন করেছি। তবে এবার আমার নির্বাচনি এলাকা ছাড়াও আরও দুটি উপজেলায় এ আয়োজন করছি।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের