টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকা মিয়ানমারে ফেরত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ২৩:৪১আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২৩:৪৭

নাফ নদীতে রোহিঙ্গারা (ফাইল ফটো বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রস্তুতির মধেই আবারও মিয়ানমার থেকে রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করেছে। রোহিঙ্গাবোঝাই একটি নৌকা নাফ নদী পেরিয়ে টেকনাফ সীমান্তে আসার চেষ্টা করে। এ সময় নৌকাটি ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। তিনি বলেন, সোমবার বিকেলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের বাধা দেয়।
পরে তারা মিয়ানমারে ফেরত যায়। ওই নৌকায় ১২ জন রোহিঙ্গা ছিল। এর মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও সাতজন শিশু ও কিশোর রয়েছে। তিনি আরও বলেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সেজন্য সীমান্তে বিজিবি’র নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে গত বুধবার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের নেওয়া প্রস্ততিমূলক কাজগুলো সরেজমিনে দেখতে রাখাইন রাজ্য সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সফরের পররাষ্ট্রমন্ত্রী রাখাইন পরিদর্শন করেন এবং সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনা নির্যাতনের ফলে গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। উখিয়া ও টেকনাফের ৩০টি শিবিরে মোট ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম