রাজশাহীতে কার্যালয়ের তালা ভেঙে ছাত্রদলের নতুন কমিটির পরিচিতি সভা

রাজশাহী প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ২৩:১৪আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২৩:১৮

রাজশাহী ছাত্রদলের নতুন কমিটির সভা রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে পরিচিতি সভা করেছে মহানগর ছাত্রদলের আটটি ইউনিটের নতুন কমিটির নেতারা। রবিবার (২৬ আগস্ট) বিকালে তারা গিয়ে মহানগর বিএনপির কার্যালয়ের তালা ভাঙেন। এর আগে দুপুরে রাজশাহী মহানগর ছাত্রদলের ছয়টি থানা ও তিনটি কলেজের কমিটি ঘোষণার প্রতিবাদে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। কাউকে না জানিয়ে অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে এনে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে বলে তাদের অভিযোগ।

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন বলেন, ‘পদ না পাওয়া নেতারা দলীয় কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেয়। পরে আমরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নতুন আটটি ইউনিটের পরিচিতি সভা করি। সভায় নতুন আটটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতরা উপস্থিত ছিলেন।’ তিনি আরও বলেন,‘পদবঞ্চিতরা পরিচিতি সভার সময় বাইরে অবস্থান নিয়েছিলেন। আমরা তাদেরও আহ্বান জানাই এ সভা সম্পন্ন করতে। অবশেষে নতুন নেতাদের নিয়েই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম