লেগুনা চালকের লাশ শনাক্ত, অজ্ঞাত একজনকে আঞ্জুমানে দাফন

নাটোর প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ১৯:৫৪আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:০১

নাটোর নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে অজ্ঞাত একজনকে আঞ্জুমান মুফিদুলে দাফন করা হয়েছে। বাকি ১৪টি মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে লেগুনার চালক আবদুর রহিমের (২২) লাশও শনাক্ত করা হয়েছে।

সোমবার (২৭ আগস্ট) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা হাইওয়ে থানার ওসি (তাকে প্রত্যাহার করা হয়েছে) জিএম সামসুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, লেগুনা চালকের মৃতদেহ তার খালার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাবার নাম শাহাজাদা। তাদের বাড়ি নীলফমারী জেলার সৈয়দপুর থানার চীনা মসজিদ গ্রামে। এছাড়া অন্যদের মৃতদেহও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রায় ৩৫ বছর বয়সী এক পুরুষের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে নাটোর আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়। পরে সেখানেই তার লাশ দাফন করা হয়।

এক প্রশ্নের জবাবে জিএম সামসুন নূর বলেন, ‘দুর্ঘটনার তদন্ত কাজ কিছুটা এগিয়েছে।’

আরও পড়ুন: মামলার আসামি চ্যালেঞ্জার বাসের মালিককে ছেড়ে দিয়েছে পুলিশ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী