বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বগুড়া প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮

বন্দুকযুদ্ধ বগুড়া শহরতলির মাটিডালি সেতুর কাছে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আপন ওরফে সিজার (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি উদ্ধার এবং নিহতের পকেটে থেকে অত্যাধুনিক বার্মিজ চাকু পাওয়া যায়। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের গুলিতে তিন পুলিশ কনস্টেবল আহত হন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সদর থানার ওসি এসএম বদিউজ্জামান।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, নিহত আপন ওরফে সিজার বগুড়া শহরের কর্ণপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় ৫টি অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে। আপন শহরতলির মাটিডালি, মানিকচক, বাংলাবাজার এলাকার ‘ত্রাস’ ছিল। সে চাঁদাবাজি, ডাকাতি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

তিনি আরও জানান, বুধবার রাত আড়াইটার দিকে শহরতলির মাটিডালি সেতুর কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে তিনি ছাড়াও সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া, ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে শুরু করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তাদের ধারনা, সহযোগী ডাকাতদের গুলিতেই আপন নিহত হয়।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম