পঞ্চগড়ে নৈশ কোচের ধাক্কায় দুই ছেলে ও বাবা নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৭

 

পঞ্চগড়ে নিহত দুই ভাই পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন। আহত হয়েছেন মা। শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধনীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বোদা থানার ওসি এ কে এম নুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বাবাসহ দুই সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনি কুয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আখতারুজ্জামান আকতার (৪৫), তার দুই সন্তান আফছা ইবনাত আদিয়া (৬) ও মো. আব্দুল্ল্যাহ (১৪ মাস)।এসময় আখতারুজ্জামান আকতারের স্ত্রী তানিয়া আক্তার (৩৫) গুরুতর আহত হন। তাকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

বোদা থানার ওসি প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে দুই সন্তান ও স্ত্রীসহ আখতারুজ্জামান আকতার ছোট ছেলের চিকিৎসা শেষে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে পঞ্চগড় শহরের ভাড়া বাড়িতে ফিরছিলেন। পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের বোদা উপজেলার ধনীপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী তানজিলা পরিবহন নামের একটি নৈশ কোচ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকতারুজ্জামান আকতার মারা যান।  স্থানীয় লোকজন গুরুতর আহত আখতারের স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দুই সন্তানকে মৃত ঘোষণা করেন। মা তানিয়া আক্তারকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দুর্ঘটনার পরই মহাসড়ক অবরোধ করলে দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

ওসি জানান, আখতার পঞ্চগড় শহরের পূর্ব জালাসী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পঞ্চগড় শহরের মাই ওয়ান নামে একটি ইলেক্ট্রিক কোম্পানির শোরুমের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী