হঠাৎ খালে ভেঙে পড়লো সেতু

পিরোজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৯

কচুয়াকাঠী খালের ওপর সেতুটি হঠাৎ ভেঙে পড়ে পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠী খালের ওপর সেতুটি হঠাৎ খালে ভেঙে পড়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে বিকট শব্দ করে এটি পুরোপুরি খালে ভেঙে পড়ে। স্থানীয় ইউপি সদস্য ঝর্না রানী  জানান, ‘কচুয়াকাঠী খালের ওপর সেতুটির মাঝখানে ফাটল ধরে প্রথমে একাংশ দেবে যায়। আগে থেকে এটিতে কোনও ফাটল ছিল না সেব্যাপারে আমরা কিছু বলতে পারছি না।’

জানা গেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০ বছর আগে কচুয়াকাঠী খালে লোহার খুঁটির ওপর ইটের খোয়া ও সিমেন্টের ঢালাই সেতুটি নির্মাণ করে। কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন জানান, সেতুর ওপর দিয়ে প্রতিদিন  সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাজী হারুন আর-রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ  চলাচল করতো। এছাড়া এ সেতুর ওপর দিয়ে কাউখালী খাদ্য গুদামের মালামাল পরিবহন করা হতো। সেতুটি ভেঙে যাওয়ায় জনগণের ভোগান্তি বাড়লো। কচুয়াকাঠী খালের ওপর সেতুটি হঠাৎ ভেঙে পড়ে

কাউখালী  উপজেলা প্রকৌশলী হরষিত সাহা  জানান, ‘সেতু ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চেষ্টা করছি স্বল্প সময়ে সেতুটি সংস্কার করার।’

স্থানীয় বাসিন্দা কাউখালী পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক শিক্ষক  সুব্রত কুমার  রায় জানান, ‘দুই মাস পরেই কাউখালী শ্রী গুরু  সংঘের বাৎসরিক উৎসব  অনুষ্ঠিত হবে। এ উৎসবে এক থেকে দেড় লাখ লোকের সমাগম হবে। লোকজনের চলাচলের জন্য এ সেতুটি শিগগিরই মেরামত করা দরকার।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম