বিএনপি-জামায়াত গোলযোগ করলে হাত-পা ভেঙে দেবেন: নানক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বিএনপি-জামায়াতের অতীতের কর্মকাণ্ড তুলে ধরে বলেছেন, ‘ওরা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, ধর্মের শত্রু, কৃষক ও শ্রমিকের শত্রু। তাই আগামী নির্বাচনে কোনও অশুভ শক্তি বিএনপি-জামায়াতকে সমর্থন দেওয়ার নামে কোনও নৈরাজ্য করলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি তারা কোনও অরাজকতা করলে, গোলযোগ করলে হাত-পা ভেঙে দেবেন।’

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত টেকসই গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। নানক বলেন, ‘গত ৯ বছর ৯ মাসে কোনও আন্দোলন করতে পারেনি বিএনপি। আর জামানত বাজেয়াপ্ত কামাল (ড. কামাল হোসেন), মান্না (মাহমুদুর রহমান মান্না) ও জাফরুলরা (ডা. জাফরুল্লাহ) আজ এক হয়েছেন যাতে আগামীতে দেশে কোনও নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যেতে না পারে। ঐক্যের নামে আবারও কিছু মুখচেনা অশুভ শক্তি মাঠে নামার চেষ্টা করছে। তারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনের মাঠে পরাজিত হয়। তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভয় পায়। এদের পেছনে কারা আছে তা আমরা জানি।’

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা সৎ ও যোগ্য ব্যক্তি তাদেরই নির্বাচনে মনোনয়ন দেবে দল। তাই সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর কবির নানক

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়াসহ বিভিন্ন স্তরের নেতারা।

আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগই ইসলামকে সুসংহত করেছে। কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের সার্টিফিকেটের কোনও মূল্য পাচ্ছিল না। সেখানে আওয়ামী লীগ সরকারই সংসদে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে বিল পাস করেছে, যা যুগান্তকারী। শুধু তাই নয়, সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। অথচ বিএনপি নেতারা এই মসজিদ নির্মাণের বিরোধিতা করে আসছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণায়  বিএনপি নেতারা টিটকারি মারছিল। এখন দেশে ডিজিটাল সুবিধা বাস্তবায়ন হওয়ায় তাদের মুখে চুনকালি পড়েছে।’

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী