মীরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০১৮, ০৮:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০৯:০৮

চট্টগ্রাম চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান। শুক্রবার (৫ অক্টোবর) ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয় বলে জানান তিনি। সোনাপাহাড় গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখার সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে বলেও দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদ পেয়ে রাতে জোরারগঞ্জ এলাকায় অভিযানে যায় র‌্যাব। রাত ৩টা থেকে র‌্যাব সদস্যরা ওই জঙ্গি আস্তানা ঘিরে রাখে। এসময় আধাঘণ্টার মতো বন্দুকযুদ্ধ হয়। এরপর বাসাটির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের টিন উড়ে গেছে। ভেতরে যারা ছিল তারাই বিস্ফোরণ ঘটিয়েছে। হতাহত কেউ হয়ছে কিনা তা এখনও জানা যায়নি। বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর তা নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও জানান, ওই বাসার নাম- চৌধুরী ম্যানশন। সেমিপাকা বাসাটি টিন শেড। এক অসুস্থ নারীর থাকার কথা বলে গত ২৯ সেপ্টেম্বর বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। তবে যারা ভাড়া নিয়েছিল তাদের কারও কাছ থেকে ন্যাশনাল আইডি কার্ডের কপি নেওয়া হয়নি বলে ওই বাসার কেয়ারটেকার জানিয়েছেন। 

ওই আস্তানায় কতজন জঙ্গি থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কতজন আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত