শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে ইসলামাবাদ অভিমুখে লংমার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী (জিআই)। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠকের আগপর্যন্ত দলের নেতাকর্মী ও বহর মুলতানেই অবস্থান করবে বলে জানিয়েছেন দলটির আমির হাফেজ নাঈমুর রহমান। করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

মঙ্গলবার মুলতানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে হাফেজ নাঈম জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে তাকে লংমার্চ স্থগিত করার অনুরোধ জানানোর পাশাপাশি জামায়াত নেতৃত্বকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। তবে প্রধানমন্ত্রী পাকিস্তান ফিরে আসার পরই কেবল আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মুলতানে তাদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত থাকবে এবং দল তাদের প্রতিবাদ আন্দোলন থেকে পিছু হটবে না।

সংবাদ সম্মেলনে সরকারের নেওয়া ত্রাণ ও ভর্তুকি পদক্ষেপগুলোকে ‘অপ্রতুল’ উল্লেখ করে জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি জানান, পেট্রলের দাম কমানোর বিষয়ে সরকারের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির শর্ত ও চাপের কারণে লেভি কমানো সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণের আগে সরকারের পক্ষ থেকে লিখিত নিশ্চয়তা চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে জ্বালানি তেল ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশজুড়ে ৫১০টি স্থানে বিক্ষোভ এবং শাটডাউন কর্মসূচি পালন করেছে দলটি।

/এএস/ 
সম্পর্কিত
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
জাতিসংঘের ভাষণে যা যা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিলেন ট্রাম্প
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
সর্বশেষ খবর
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম