পদ্মায় ৮ জেলেকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ২৩:৫৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২৩:৫৫

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা পদ্মা নদীর মুন্সীগঞ্জের অংশে মাছ ধরায় ৮ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ কেজি মা ইলিশ ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-১১। বুধবার দিবাগত রাতে নদীতে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম এই দণ্ড দেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলো-মো.আলিতাফ সিকদার (৪৫), আব্দুল ওহাব (২৯), মো. বাবু খাঁ (৪৪), মো. মিঠু মিয়া (২৮), বাচ্চু সরকার (৫০), মো. মনির হোসেন শেখ (১৯), মো. নাছির (১৯)ও মো. আমির হোসেন(২২)।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মা ইলিশ শিকার করার অপরাধে ৮ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি মা ইলিশ ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম