বিএনপির এখন দরকার ড. কামালের ওপর ভর করা: কাদের

নোয়াখালী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৪:৫১ আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৬:৩১

নোয়াখালীতে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় ঐক্য একটি জগাখিচুড়ি ঐক্য। বিএনপির এখন দরকার ড. কামাল হোসেনের ওপর ভর করা। কারণ, তাদের চেয়ারপারসন কারাগারে অন্তরীণ ও দণ্ডিত। তারা যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন তিনিও লন্ডনে পলাতক এবং যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়েছেন। কাজেই বিএনপির এখন একজন নেতা দরকার।’

আজ বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ঐক্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিএনপির নিজেদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া মনে হয় আর কোনও নেতা নেই। তাই তারা জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনের ওপর ভর করে তাকে নেতা করেছেন।’

সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক বাবু অরবিন্দ ভৌমিক ও কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতারা।

আরও পড়ুন- জোটের ভাঙনে বিএনপিতে বিস্ময়

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ