ডা.জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজি ও জমি দখলের মামলা

সাভার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ২৩:১২আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০১:৩৫

ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) রাতে আশুলিয়ার হাসান ইমাম নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার এলাকায় হাসান ইমাম তিন বিঘা জমি কিনে ভোগ-দখল করে আসছিলেন। গত বেশ কিছুদিন যাবৎ জাফরুল্লাহ চৌধুরীর লোকজন ওই জমি দখলের জন্য পাঁয়তারা করে আসছিলেন। এদিকে গত ১৩ অক্টোবর বিকালে হাসান ইমাম জমিতে গেলে জাফরুল্লাহর লোকজন তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। এছাড়াও ওই সময় গণস্বাস্থ্য কেন্দ্রের লোকজন তার জমির সাইনবোর্ড ভাঙচুর করেছেন বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনায় শুক্রবার রাতে তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে সরকার বা অন্য কোনও চাপে নয়, স্বাভাবিকভাবে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষেই মামলা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৫ অক্টোবর) গভীর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: 

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের