প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত তালতলীবাসী

বরগুনা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১২:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১২:০৮

প্রস্তুত মঞ্চ

বরগুনার বিভিন্ন স্থানে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দিতে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বরগুনার তালতলী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর উপলক্ষে নতুন সাজে সেজেছে রাখাইন অধ্যুষিত তালতলী উপজেলা। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে গোটা উপকূলীয় জনপদ। জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি।

জানা যায়, প্রধানমন্ত্রীর আগমনে আনন্দের জোয়ার বইছে গোটা উপকূলীয় জনপদে। প্রিয় নেত্রীকে বরণ করতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বরগুনাবাসী ভাসছে আনন্দের জোয়ারে। রাখাইন অধ্যূষিত এই জনপদের প্রধানমন্ত্রীকে বরণ করতে পিঠা, পুলি ও পায়েসসহ রাখাইন সংস্কৃতির আয়োজন করেছেন রাখাইন জনগোষ্ঠী।  জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে গোটা তালতলীকে।

প্রধানমন্ত্রী বরগুনা জেলা পরিদর্শন করবেন এবং ২১টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হচ্ছে- একটি ২৫০ শয্যার হাসপাতাল, বামনা ও বেতাগি উপজেলায় দুইটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জেলা পাঠাগার, জেলা পুলিশ লাইনে নারী পুলিশ সদস্যদের জন্য একটি ব্যারাকের নির্মাণ কাজ এবং অন্যান্য প্রকল্প, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেলের সম্প্রসারণ, আমতলী থানা ভবন, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, দোয়াতোলা ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়), হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধসমূহ মেরামত, বরগুনা সদরের এম বালিয়াতলী ডিএন কলেজ, পাথরঘাটায় সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ ও আমতলীতে ইউনুস আলী খান ডিগ্রি কলেজ-এর চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, তালতলীতে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, বাকেরগঞ্জ- পাদ্রিশিবপুর- কাঁঠালতলী- সুবিদখালী- বরগুনা সড়ক সম্প্রসারণ কাজ, একটি সেতু, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স, গৌরচন্না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, বামনা ও তালতলীতে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন।

প্রস্তুত বরগুনাবাসী

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহসম্পাদক খাদিমুল বাশার জয় বলেন, ‘বাঙালি ঐক্যবদ্ধ চেতনার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফরে আমরা বরগুনাবাসী আনন্দিত উচ্ছ্বসিত।’

বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ আগমন উপলক্ষে সব দক্ষিণাঞ্চলে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, এই অঞ্চলের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য হিসেবে ৫ বছর পর বরগুনার তালতলীতে শুভ আগমন করছেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমাদের বিশ্বাস প্রায় তিন লক্ষ মানুষ বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হবে।’  

এবিষয়ে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নির্বাচনি এলাকায় আগমন উপলক্ষে আনন্দের জোয়ার বইছে।’  

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার প্রশতে পটুয়াখালীতে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, একটি পুনর্বাসন কেন্দ্র এবং প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত লোকদের জন্য নবনির্মিত আবাসন পরিদর্শন করবেন। পুনর্বাসিত পরিবারগুলোর নিকট তিনি চাবি ও রেজিস্ট্রেশন পেপার হস্তান্তর করবেন। এরপর বিকালে বরগুনার তালতলীতে বিভিন্ন স্থানে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসভায় বক্তব্য দিয়ে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্য বরগুনা ত্যাগ করবেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান