‘দুষ্ট লোক ইভিএমের ক্ষতি করার চেষ্টা করবে, আমাদের কাজ হবে প্রতিহত করা’

খুলনা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১২:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:১৬

খুলনায় ইভিএম মেলায় প্রধান নির্বাচন কমিশনার একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮টি অঞ্চলে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনী হচ্ছে আজ। এর অংশ হিসেবে খুলনায়ও হচ্ছে ইভিএম মেলা। শনিবার (২৭ অক্টোবর) বেলা সোড়ে ১১টায় মহানগরীর পাবলিক হল (জিয়া হল) চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। এসময় তিনি বলেন, ‘নির্বাচন পদ্ধতিতে আমাদের দেশে কী না হয়। সে অবস্থার উন্নতির লক্ষ্যে এই ইভিএম। যা সবার সহযোগিতায় চালু হবে। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে। বিভিন্ন মাধ্যমে জনতাকে বোঝানোর পরই এ ইভিএম চালু হবে। দুষ্ট লোক এ সিস্টেমে ঢুকে ক্ষতি করতে চেষ্টা করবে। প্রশাসনের কাজ হবে সেটা প্রতিহত করা। সেভাবে জনবল গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘ইভিএম গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। ইভিএম ক্ষতিকর কোনও পদ্ধতি নয়। বরং সময় ও অর্থ সাশ্রয়ী। ভোটারদের সচেতনতা জরুরি।’ খুলনায় ইভিএম মেলা

আজ শনিবার খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। তবে শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারছেন। খুলনায় ইভিএম মেলা

খুলনায় ইভিএম মেলায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সেখানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। নির্বাচন কমিশনের আয়োজনে এ মেলায় ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। খুলনায় ইভিএম মেলা

মহানগরীর ১৮, ১৯ ও ২১নং ওয়ার্ডের চারটি এলাকার ৭ হাজার ৩৯ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোট গ্রহণের জন্য ১৪টি কক্ষ রয়েছে। রয়েছে ১৫ সেট ইভিএম মেশিন। স্টল রয়েছে ১২টি। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি