বিএনপির মনোনয়নপত্র নিলেন চট্টগ্রামের আরও ১৪ নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২০:২৬

বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রামের আরও ১৪ নেতা। মঙ্গলবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী এ তথ্য জানিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে কারাগারে থাকা নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন বলেও তিনি জানান।

এ নিয়ে গত দুই দিনে মোট ১৯ জন নেতা বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে সোমবার কেন্দ্রীয় বিএনপির তিন ভাইস চেয়ারম্যানসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহকারী নেতারা হলেন– নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। এরমধ্যে ডা. শাহাদাত ও আবুল হাশেম বক্কর দুজনই চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে, চট্টগ্রাম-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবু সুফিয়ান। এ ছাড়া, চট্টগ্রাম-১ আসনে মনিরুল ইসলাম ইউছুফ, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, মোশারফ হোসেন দীপ্তি ও আহমেদুল আলম রাসেল, চট্টগ্রাম-৫ আসনে মীর হেলাল, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মোশারফ দীপ্তি, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে গাজী সিরাজ, চট্টগ্রাম-১৫ আসনে মুজিবুর রহমান, চট্টগ্রাম-১৬ আসনে জাফরুল ইসলাম ও কামরুল ইসলাম হোসাইনি।

এর আগে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম-৫ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দীন ও ব্যারিস্টার সাকিলা ফারজানা, চট্টগ্রাম-৮ আসনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য সরোয়ার জামাল নিজাম।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী