টেকনাফে বদির গাড়িতে গুলি

টেকনাফ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ২০:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২৩:০৯

গুলিতে সংসদ সদস্য বদির গাড়ির পেছনের কাচ ভেঙে যায়

কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর বহমান বদির গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। শুক্রবার (৩০ নভেম্বর) রাত আটটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন বদির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন,  ‘শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে উখিয়ার প্রয়াত অ্যাডভোকেট একে আহমেদ হোসেন মিয়ার কুলখানি শেষে টেকনাফ ফেরার পথে কাঞ্জরপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা সংসদ সদস্য বদির গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির দুটি কাচ ভেঙে যায়। এ সময় তার সঙ্গে সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ ছিলেন।’

এ ঘটনার পর সংসদ সদস্য বদি সাংবাদিকদের বলেন, ‘টেকনাফে ফেরার পথে স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌলভী নুর আহমদ আনোয়ারীর ঘরের সামনে কিছু মানুষ দেখে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথাবার্তা বলি। সেখান থেকে আধ কিলোমিটার দূরে কাঞ্জরপাড়া এলাকায় পৌঁছলে গাড়ির পেছন থেকে গুলি চালানো হয়। পরে গাড়ি থেকে বের হয়ে দেখি দুজন পালিয়ে যাচ্ছে। এর মধ্যে একজন মোটা আরেকজন পাতলা গড়নের।’

তিনি আরও বলেন, ‘গাড়ির আলোতে চেহারা দেখে একজনকে চিনতে পেরেছি। তার নাম আবদুল্লাহ। আরেকজন তার শ্যালক।’

এদিকে টেকনাফ উপজেলা বিএনপির মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহর শ্বশুরবাড়ি কাঞ্জরপাড়া এলাকায় বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বদির সমর্থকরা কাঞ্জরপাড়া এলাকায় মিছিল বের করেন।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদ সদস্যের গাড়িতে হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ির কাচ ভেঙে গেছে, তবে গুলি নাকি পাথর ছোড়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত,  আসন্ন সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এবার বদির স্ত্রী শাহিন আক্তার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম