জয়পুরহাটে বাস খাদে পড়ে নিহত ৮

জয়পুরহাট প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৫:২৩আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৮:১২

জয়পুরহাটে বাস উল্টে খাদে
জয়পুরহাটের বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে জয়পুরহাট-বগুড়া সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (১২ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি (তদন্ত) মুমিনুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। জয়পুরহাটে বাস উল্টে খাদে পড়ে নিহত ৮

ওসি (তদন্ত) মুমিনুল হক আরও জানান, বগুড়া থেকে জয়পুরহাটগামী এমপি পরিবহনের বাসটি বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আটজন জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নবী জানান, ‘২২ জনকে হাসপাতালে আনা হয়েছে। আরও লোক আসছেন। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম