শতবর্ষী অন্ধ নারীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১১:৫৯আপডেট : ২৩ মে ২০১৯, ১৫:২৬

টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী অন্ধ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর সোহেল মিয়া (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মধুপুর থানার ওসি তারিক কামাল এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

ভিকটিম উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের আংগারিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সোহেল একই গ্রামের তোতা খা'র ছেলে।
পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় বখাটে সোহেল মিয়া ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাকে মুখ বেঁধে ধর্ষণ করে। বয়সের ভারে দুর্বল অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতেও পারেন না। মানসম্মানের ভয়ে ভুক্তভোগীর পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নেয়নি।

এ ঘটনায় ওই নারীর ছেলে দুদু মিয়া বাদী হয়ে বুধবার (২২ মে) বিকালে মধুপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরই ওই রাতেই অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ। 

ওসি তারিক কামাল বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৩ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের