শাহবাজপুর সেতু ভেঙে যাওয়ায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১০:১১আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:২৫


শাহবাজপুর সেতুর রেলিং ভেঙে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের এ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। মঙ্গলবার (১৮ জুন) রাতে সওজ এ আদেশ জারি করেছে। 

বিকল্প সড়ক হিসেবে নাসিরনগর-সরাইল ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল করতে বলা হয়েছে।
সওজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার তিতাস নদীর ওপর ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতুর চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। পরে সওজ কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।

১৯৬৩ সালে শাহবাজপুরে তিতাস নদীর ২০৩ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এক পাশ দিয়ে গাড়ি চালানো যাবে। কিন্তু সেতুর অবস্থা ভালো না। যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সব ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে সবাইকে। সেতুটি স্বাভাবিক করতে ৩-১০ দিন সময় লাগবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি