ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: ডিসিসহ ঘাট সংশ্লিষ্টদের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

মাদারীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৮:৫৭আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:২১

তিতাস ঘোষ (ছবি: সংগৃহীত) মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের (১৩) মৃত্যুর ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বুধবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির প্রধান শাহনেওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে দুই সদস্যের কমিটি ঘটনাস্থল কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির সদস্যরা ‘কুমিল্লা’ নামের ওই ফেরিতে অবস্থান নিয়ে প্রথমে মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এ সংক্রান্ত খবর তৈরির সঙ্গে যুক্ত মাদারীপুরের সাংবাদিকদের সঙ্গেও তারা কথা বলেন। তদন্তের একপর্যায়ে তারা কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাট এলাকার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে আলাপ করেন। পর্যায়ক্রমে ঘটনার দিন ঘাট এলাকায় কর্তব্যরত বিআইডব্লিউটিসি কর্মকর্তা ও কর্মচারীদেরও বক্তব্য শোনেন কমিটির সদস্যরা।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘তদন্ত কমিটি ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে। এছাড়া যে বিষয়ে আমার সংশ্লিষ্টতার কথা উঠেছে, সে বিষয়েও আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি। তদন্ত কমিটি ফেরির সঙ্গে সংশ্লিষ্টরা ছাড়াও স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেছেন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যুগ্ম-সচিব আব্দুস সবুর মণ্ডলের জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে নড়াইলের সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র তিতাস ঘোষের অ্যাম্বুলেন্সেই মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট কমিটি কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন করেন। এই তদন্ত কমিটির অপর সদস্য সংস্থাটির ডিজিএম (মেরিন) ফজলুল হক।

এছাড়াও মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারীকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। এই কমিটির বাকি সদস্যরা হলেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) একেএম শাহজাহান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খান ও উপ-সচিব শাহ হাবিবুর রহমান হাকিমকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসব কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন- আধাঘণ্টা অনুরোধের পর অ্যাম্বুলেন্স ফেরিতে, ছাড়ে দুই ঘণ্টা দেরিতে

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি