যশোরে ১৬ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ০৯:২৮আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১০:২৮

বন্দুকযুদ্ধ যশোরের পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশির ঘোষ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাতে যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার কাজলের ইটভাটার অদূরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা, একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শিশির যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার নিত্য ঘোষের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতায়ালি থানায় হত্যা, চাঁদাবাজিসহ ১৬ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট রাতে শহরের শংকরপুর মুরগির ফার্ম এলাকা থেকে শিশিরকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে আরও অস্ত্র বোমা থাকার কথা স্বীকার করলে ভোর রাতে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ।
ভোর ৪টার দিকে সদর উপজেলার মাহিদিয়ার কাজলের ভাটা এলাকায় পৌঁছালে শিশিরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। দুই পক্ষের গোলাগুলি সময় শিশির গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী