পটুয়াখালীতে ভিপি নুরের ওপর ‘হামলা’

পটুয়াখালী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৮:২৫আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৮:২৯

নুরুল হক নুর (ফাইল ছবি)

পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুর ও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

নুরের বন্ধু মো. রুবেল বলেন, ‘আজ (বুধবার) নিজ বাড়ি গলাচিপার চরবিশ্বাস থেকে বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে রওনা দেয় নুর। পথে গলাচিপার উলানিয়া নামক স্থানে পৌঁছালে নুর ও তার সঙ্গীদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসময় নুরসহ বেশ কয়েকজন আহত হয়।’ পরে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নুর চিকিৎসা নিয়েছেন বলেও জানান মো. রুবেল।

এ ব্যাপারে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘নুর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে নুর সুস্থই রয়েছেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম