জুতার ভেতর ২৫ হাজার ডলার, ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১০

জুতার ভেতর ২৫ হাজার ডলার, ভারতীয় নাগরিক আটক

২৫ হাজার আমেরিকান ডলারসহ রাকেশ মণ্ডল (৫০) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার পাসপোর্ট নম্বর: জেড-৫০৮২৯১৬। রাকেশ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার সুরাখালি গ্রামের গোলাম মণ্ডলের ছেলে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার হাবিলদার মো. আশেক আলী জানান, তথ্য ছিল- বেনাপোল থেকে ঢাকাগামী একটি পরিবহনে ভারতীয় নাগরিক রাকেশ মণ্ডল জুতার ভেতর বিপুল পরিমাণ আমেরিকান ডলার লুকিয়ে ঢাকায় নিয়ে যাবে। তাই ওই পরিবহনটি আমড়াখালী বিজিবি চেকপোস্টে এলে তল্লাশি অভিযান পরিচালনা করে রাকেশকে আটক করা হয়। পরে তার জুতার মধ্য থেকে ২৫ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।

ডলারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান